শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাবিতে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৭১ বার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজের উদ্যোগে ÔEmpowering Future: Invest in Women towards Smart Bangladesh’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার ১৩ মার্চ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সম্মানিত অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন লিডারশিপ এর সভাপতি নাসিম ফেরদৌস। আলোচনায় অংশ নেন বিআইডিএস এর মহাপরিচালক ড. বিনায়ক সেন।
স্বাগত বক্তব্য দেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর পরিচালক অধ্যাপক ড. তানিয়া হক। এ ছাড়া প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অনারারি অধ্যাপক ড. নাজমুন্নেসা মাহতাব, বিবি প্রোডাক্টসের প্রতিষ্ঠাতা বিবি রাসেল, ধানসিঁড়ি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির প্রমূখ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক এগিয়েছে। আগামী ১০ বছরের মধ্যে প্রান্তিক পর্যায়সহ সকল স্তরে নারীর ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর সামনে উদাহরণ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, নৈতিকতা সমৃদ্ধ নতুন প্রজন্ম গড়তে নারীদের জ্ঞানের দিক থেকে এবং অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করতে হবে। এছাড়া তাদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা নিজের দল ও পরিবার পরিচালনা করেছেন। বড় বড় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তিনি বঙ্গবন্ধুকে পরামর্শ দিয়েছেন।
নারীর অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য উপযুক্ত কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories