শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মনের মাধুরী মিশিয়ে স্বাধীনতার ইতিহাস রচিত হচ্ছে : মেজর হাফিজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৮৮ বার

মনের মাধুরী মিশিয়ে স্বাধনিতার ইতিহাস রচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিএনপি গঠিত স্বাধীনতা উদযাপন কমিটির আলোচনা সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
মেজর হাফিজ বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে ইতোমধ্যে বিতর্কিত করা হয়েছে। মনের মাধুরী মিশিয়ে কবিদের কবিতার মতো ইতিহাসও রচিত হচ্ছে। একাত্তরে ৮০ হাজার মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিলেও অবৈধভাবে সুবিধা পাচ্ছেন আড়াই লাখ মুক্তিযোদ্ধা। ভুয়া মুক্তিযোদ্ধারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের জায়গা দখল করেছেন।
তিনি বলেন, বাঙালি সংগ্রামী জাতি, যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। আজ হোক কাল হোক, সংগ্রামের মাধ্যমে জনগণ আবার তাদের মৌলিক অধিকারসমূহ ফিরে পাবে। এই সংগ্রামে বিএনপি নেতৃত্ব দেবে।
বিএনপির এই নেতা বলেন, বর্তমান শাসকগোষ্ঠী আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন্য দায়ী। ২৫ মার্চের পর শুরু হয়েছিল সশস্ত্র সংগ্রাম। এটি খুব কঠিন। লাখ লাখ মানুষ তার জীবন ও রক্ত দিয়ে স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছে। এই অংশটি সম্পর্কে শাসক দল নীরব। কারণ সেখানে তাদের কোনো ভূমিকা ছিল না।
জেড ফোর্স’র অধিনায়ক মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান অসীম সাহসী ছিলেন। তবে এখনকার শিশুদের মনে এই ধারণা দেওয়া হচ্ছে, তিনি ছিলেন একজন পাকিস্তানের এজেন্ট। অথচ আমি এখনও জীবিত আছি। আমি মেজর জিয়াউর রহমানের অধীনে রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছি।
বিএনপি মোটেও হতাশাগ্রস্ত দল না-এ কথা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, বিগত নির্বাচন (দ্বাদশ সংসদ) তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে, দল আজ ক্ষমতায় থাকত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories