সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জে করোনায় স্বামীর মৃত্যু, স্ত্রীর অবস্থাও সংকটাপন্ন

জেলা প্রতিনিধি, বাগেরহাট
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১১৭ বার

বাগেরহাটের মোরেলগঞ্জে করোনা ভাইরাসে আক্রন্ত হয়ে আজ আরও একজনের মৃত্যু হয়েছে। খাউলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মো. ইউনুস আলী হাওলাদার (৬৮) আজ সকাল ৬ টার দিকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। একই হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছেন তার স্ত্রী মোমেনা বেগমও।

সাত সন্তানের পিতা ইউনুস আলী ও তার স্ত্রী মোমেনা বেগম (৬০) শারিরীক অসুস্থতা নিয়ে ১০-১২ দিন পূর্বে খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি হন। সেখানে উভয়ের করোনা পজেটিভ পাওয়া যায়। ইউনুস আলী আজ মারা যান। এ নিয়ে গত দেড় মাসে মোরেলগঞ্জে ৬ জনের মৃত্যু হয়েছে।গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১০ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৬৫ জনের। এর মধ্যে পজেটিভ হয়েছেন ২৬৬ জন। গড় সংক্রমনের হার ২৮ % হলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে মোরেলগঞ্জে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সংক্রমনের হার।

গত জুন মাসেই পজেটিভ হয়েছেন ১৬৫ জন। এবং প্রাণ হারিয়েছেন ৪ জন। সংক্রমনের হার ওঠানামা করছে ৩২ শতাংশ থেকে ৪৩ শতাংশে। পৌর এলাকায় সংক্রমণের হার মাঝে মধ্যে ৮০ শতাংশও ছাড়িয়ে যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি এসব খবর নিশ্চিত করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories