শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রওশনপন্থীর জাপার কো-চেয়ারম্যান সেন্টুর পদত্যাগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৮৮ বার

রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) থেকে পদত্যাগ করেছেন দলের অন্যতম কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম (সেন্টু)। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দলের রওশনপন্থীদের কাউন্সিলে তাকে কো-চেয়ারম্যান করা হয়। এর মাত্র একদিন পর গতকাল সোমবার বিকেলে রওশন এরশাদের কাছে পদত্যাগপত্র দেন তিনি।
পদত্যাগপত্রে শফিকুল ইসলাম বলেছেন, আমার দ্বারা এত বড় দায়িত্ব পালন করা সম্ভব নয়। কারণ, আমার পারিবারিক কাজ এবং স্বাস্থ্যগত সমস্যা, উপরন্তু এলাকার মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে সার্বক্ষণিক ব্যস্ততার মধ্যে থাকতে হয়। এমতাবস্থায় উপরিউক্ত বিষয়গুলোর আলোকে কো–চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছি।
তবে রওশনপন্থিদের মুখপাত্র সুনীল শুভ রায় জানান, পদত্যাগপত্র রওশন এরশাদ গ্রহণ করেননি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি ছিলেন শফিকুল ইসলাম। জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ৭ জানুয়ারির নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে অংশ নিতে চেয়েছিলেন।
কিন্তু জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দেওয়া ‘সমঝোতা’র ২৬ আসনে তার নাম না থাকায় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হকের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। এ কারণে পার্টি থেকে বহিষ্কারও করা হয় তাকে। এর প্রতিবাদে জাপা মহানগর উত্তরের ছয় শতাধিক নেতাকর্মীও পার্টি থেকে পদত্যাগ করেন। সেন্টু এ সময় জিএম কাদেরের ঘুম হারাম করার হুমকি দেন। এরপর সেন্টু যোগ দেন রওশন এরশাদের জাপায়।
শনিবার রওশন এরশাদকে চেয়ারম্যান ও কাজী ফিরোজ রশীদকে নির্বাহী চেয়ারম্যান করে জাতীয় পার্টির কমিটি করা হয়। তাতে কাজী মামুনুর রশীদকে মহাসচিব, সৈয়দ আবু হোসেন বাবলাকে জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান, সাইদুর রহমান, শফিকুল ইসলাম, সাদ এরশাদ, গোলাম সরোয়ার ও সুনীল শুভ রায়কে কো-চেয়ারম্যান করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories