শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চুক্তির কাছাকাছি নেই ইসরায়েল ও হামাস : কাতার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৭৭ বার

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির কাছাকাছি নেই ইসরাইল ও হামাস। মধ্যস্থতাকারী কাতার মঙ্গলবার এ কথা জানিয়েছে। একই সঙ্গে দেশটি পরিস্থিতি খুবই জটিল বলে সতর্ক করেছে।
রমজান শুরুর আগে একটি যুদ্ধবিরতি ও জিম্মি মুুক্তি নিয়ে চুক্তির লক্ষ্যে কয়েকসপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে আসছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর। সোমবার থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। কিন্তু বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতির কোন সম্ভাবনা এখনো দেখা যায়নি।
এ পরিপ্রেক্ষিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা চুক্তির কাছাকাছি নেই। এর অর্থ আমরা উভয় পক্ষকে এমন কোন একটা বিন্দুতে মিলিত হতে দেখছি না যাতে চুক্তি বাস্তবায়নের জন্যে বর্তমানের মতপার্থক্য দূর করা সম্ভব হয়।
তবে একটি চুক্তিতে পৌঁছাতে সবপক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তবে তিনি এ জন্যে নির্দিষ্ট সময়সীমার কথা বলা সম্ভব নয় বলে জানালেন। এ ছাড়া যুদ্ধ স্থলঅংশে খুবই জটিল অবস্থায় আছে বলেও সতর্ক করলেন তিনি।
উল্লেখ্য, ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ওই দিনই ইসরায়েল পাল্টা হামলা শুরু করে এবং তা অব্যাহত রয়েছে।
পাঁচ মাসের অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩১ হাজার ১১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories