শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইউক্রেনে আবারও ৩০০ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৭৮ বার

ইউক্রেনে আবারও বিপুল অংকের অস্ত্র সহায়তা প্যাকেজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন সহায়তা প্যাকেজের আওতায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের গোলাবারুদ, রকেট এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র ইউক্রেনে পাঠানো হবে।
এই সহায়তা প্যাকেজের ঘোষণা দিতে গিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, এই সহায়তা ইউক্রেনের অস্ত্রগুলোকে স্বল্প সময়ের জন্য হলেও সচল রাখবে। তিনি সাংবাদিকদের বলেন এই সহায়তা ইউক্রেনকে কয়েক সপ্তাহের জন্য ডিফেন্স লাইনে ঠিকে থাকতে সাহায্য করবে।
তিনি বলেন, এটি সাময়িক সমাধান, ইউক্রেনের চাহিদা মেটাতে এই সাহায্য কোনো অর্থেই যথেষ্ট নয়।
গত প্রায় তিন মাসের মধ্যে প্রথমবারের মতো ইউক্রেনে যুক্তরাষ্ট্র এই ধরনের সহায়তা পাঠাতে চলেছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার বলেছেন, প্যাকেজের মধ্যে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি রাউন্ড অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, পেন্টাগনের মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা কিয়েভকে যুদ্ধে অর্থায়নের ক্ষেত্রে টেকসই কোনো সমাধান নয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories