শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, ৭১ শতাংশই ফেল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৭১ বার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) (২০২৩-২৪) শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৫৭ হাজার ৭৫জন শিক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছেন ৪০ হাজার ৬৯২জন শিক্ষার্থী। শতকরা হিসেবে ফেলের হার দাঁড়ায় ৭১.৩ শতাংশ।
রেজাল্টের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. খায়রুল ইসলাম।
তিনি বলেন, বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর ৫৭ হাজার ৭৫ জনের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৩৮৩ জন। সে হিসেবে পাসের হার ২৮.৭শতাংশ।
প্রসঙ্গত, এবারের ভর্তি পরীক্ষা দেশের ৩টি বিভাগে অনুষ্ঠিত হয়। এতে ‘বি‘ ইউনিটে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৫ হাজার ২৬৭ জন। এর মধ্য থেকে ৫৭ হাজার ৫২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories