মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

টঙ্গীর এস এস স্টিল মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১২৮ বার

টঙ্গীর মিলগেইট এলাকায় এস এস স্টিল মিলস নামের এক কারখানার নিজস্ব বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে টঙ্গীর মিলগেইট এলাকায় এস এস স্টিল মিলের নিজস্ব ১১ কেভি দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মো. সাজেদুল কবির জোয়ার্দার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ভোর ৬টা ৩৫মিনিটে মিলগেইট এলাকায় এস এস স্টিল মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এক ঘন্টার চেষ্টায় সকাল ৭টা ৪০ মিনিটের সময় তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories