শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে দেড় শতাধিক বিএনপি নেতা যোগদান করলেন আওয়ামী লীগে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৬৩ বার

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দেড়শতাধিক নেতা-কর্মী পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের অনুসারী হয়ে তারা যোগদান করেছেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ উপস্থিত ছিলেন।
রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের যোগদান অনুষ্ঠানে উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদুল হক বিপ্লবের নেতৃত্বে বিএনপি’র দেশ নেতাকর্মী যোগদান করেন। এর আগে উপজেলা করিম উদ্দিন আহমেদ ইনডোর অডিটোরিয়াম হল রুমে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।
যোগদান অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রাশেদুল হক বিপ্লব বলেন, ‘সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সততা ও নিষ্ঠার কর্মফল দেখেই আমি আওয়ামী লীগের যোগদান করেছি। তাছাড়া আমি আজ তার সহযোগিতায় শিক্ষকতার চাকরি করছি। আমি এসব প্রতিদান কখনোই ভুলতে পারবো না।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের আয়োজিত যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল হোসেন খোকন, সাবেক ছাত্রলীগের সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সজীবসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা।
পরে সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদুল হক বিপ্লবের নেতৃত্বে আওয়ামী লীগে যোগ দেওয়া দেড় শতাধিক বিএনপি নেতাকর্মীকে প্রধান অতিথি ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories