শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জবিতে তথ্য অধিকারের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৬৯ বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আয়োজনে ‘দুর্নীতিমুক্ত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য অধিকারের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
রোববার (১০ মার্চ) উপাচার্যের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা বজায় রাখার লক্ষ্যে তথ্য অধিকার আইনের গুরুত্ব অপরিসীম। প্রান্তিক জনগোষ্ঠী তথ্য অধিকার নিয়ে এখনও স্বাচ্ছন্দ্যবোধ করে না। তথ্য অধিকার নিয়ে কোনো উৎকন্ঠা, ভয়ভীতি প্রয়োজন নয় এটা মূলত করা হয়েছে সাধারণ জনগণের প্রয়োজনে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার প্রতিষ্ঠায় করার ক্ষেত্রে সাধারন জনগণ প্রশাসনের উপর তথ্য অধিকার আইনের ব্যবহার করতে পারে।
জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের পরিচালক মো. তানভীর আহসানের সঞ্চালনায় ‘দুর্নীতিমুক্ত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য অধিকারের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা করেন সেমিনারের রিসোর্স পার্সন সাবেক তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।
এছাড়া সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দফতরের পরিচালক এবং দফতর প্রধানবৃন্দ অংশগ্রহণ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories