বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

টঙ্গীতে সাংবাদিকদের সহযোগিতায় ৯শ পিচ ইয়াবাসহ ৩ ব্যবসায়ি গ্রেফতার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৭৬ বার

সিনি: স্টাফ রিপোর্টার, মৃণাল চৌধুরী সৈকত
গাজীপুরের টঙ্গীতে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় ৯শ’ ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে শনিবার জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। টঙ্গী পূর্ব থানার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের নন্দনপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে আব্দুল মজিদ (৪৩), লক্ষীপুর জেলার রামগতী থানার চরআফজাল গ্রামের মো. বেলালের ছেলে মোহসিন হোসেন (২০) ও একই এলাকার চরনেয়ামতপুর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৫৬)।
পুলিশ জানায়, ওই এলাকায় শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিক হাজী বাবলু, মোস্ত মিয়া ও পলাশ সরকার অপরিচিত এক ব্যক্তির তথ্যোর ভিত্তিতে পথচারিদের সহযোগিতায় আব্দুল মজিদ ও মোহসিনকে আটক করে পুলিশে খবর দেয়। এসময় তাদের অপর সহযোগি জহিরুল ইসলাম পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ থানায় নিয়ে আব্দুল মজিদ ও মোহসিনের দেহে তল্লাশী চালিয়ে তাদের ব্যবহৃত পাঞ্জাবির পকেট থেকে ৯শ’ ২০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। পরে পলাতক মাদক ব্যবসায়ি জহিরুল ইসলামকে একই এলাকা থেকে গ্রেফতার করা হয়।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতারকৃত তিন মাদক ব্যবসায়ির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তারা দেশের সীমান্ত এলাকা থেকে মাদক এনে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন স্থানে ভাড়া থেকে মাদকের পাইকারী ও খুচরা ব্যবসা পরিচালনা করতো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories