শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এসো মেলাই কাঁধে কাঁধ, যশোরে টিএসসির স্বাদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৬৪ বার

এসো মেলাই কাঁধে কাঁধ, যশোরে টিএসসির স্বাদ’- এ স্লোগানকে বুকে ধারণ করে মধুর স্মৃতিচারণ, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্বসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম, যশোরের চতুর্থ বার্ষিক মিলনমেলা। শুক্রবার দিনব্যাপী জাঁকজমকপূর্ণ এই আয়োজন ছিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে।
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশকৃত যশোরের প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক-বিমায় কর্মরত প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ছিল বর্ণাঢ্য এই আয়োজন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৪৮৮ জন প্রাক্তন শিক্ষার্থী ও তাদের অতিথিসহ মোট ৮৩৭ জন এ আয়োজনে অংশ নেন।
যবিপ্রবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঐতিহাসিক কার্জন হল, অপরাজেয় বাংলার রেপ্লিকা ছবি দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দীর্ঘদিনের বন্ধু, হলের সতীর্থ, বড় ভাই ও ছোট ভাইদের পেয়ে আনন্দঘন পরিবেশে এক টুকরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন সংলগ্ন এলাকা।
দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। এরপর শুরু হয় স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীগণ তাদের বিশ্ববিদ্যালয় ও হল জীবনের নানা মজার স্মৃতি তুলে ধরেন। এরপর একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, একটি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হলে দেশের বড় বিশ্ববিদ্যালয়গুলোর সহায়তা নিয়ে তৈরি হয়। ঢাবি ফোরাম, যশোর যে সুন্দর অনুষ্ঠান করেছেন, এ জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রাক্তন শিক্ষার্থীগণও যদি এখানে কোনো মিলনমেলা করতে চান, তাদের জন্যও যবিপ্রবি ক্যাম্পাস উন্মুক্ত।
দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থিত সবাইকে স্বাগত জানান ঢাবি ফোরাম, যশোরের সভাপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান জনি, মিলনমেলা আয়োজক কমিটির আহবায়ক সাইফুল্লাহ খালেদ, সদস্য সচিব মো. আব্দুর রাজ্জাকসহ কমিটির অন্য সদস্যরা।
অনুষ্ঠানে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন, ঢাবি ফোরামের কার্যনির্বাহী কমিটির শামসুল আলম, আতিয়ার রহমান, মোফাজ্জেল হোসেন, সিরাজুল ইসলাম, ড. মো. আব্দুর রউফ, মামুন আজাদ, মনিরুজ্জামান লাজন, গিয়াস উদ্দিন, আব্দুর রশিদ অর্ণব, চঞ্চল কুমার বাছাড়, আব্দুর রহিম, শাহীন আলম, কামরুজ্জামান অভি প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories