শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাণিজ্যিক জাহাজে হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৭৩ বার

দক্ষিণ ইয়েমেনে একটি পণ্যবাহী জাহাজে দেশটির শক্তিশালী সশস্ত্র হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় তিন ক্রু নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই প্রথম হুথিদের আক্রমণে বাণিজ্যিক কোন জাহাজে মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও জানায় মার্কিন কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৭ মার্চ) মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে জানানো হয়, বার্বাডোস-পতাকাযুক্ত ট্রু কনফিডেন্স নামের ওই জাহাজটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ধরে যায়। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, রাত সাড়ে ১১টায় এডেন উপসাগরে এ হামলা চালায় গোষ্ঠীটি।
অন্যদিকে এমন হামলাকে ফিলিস্তিনের প্রতি সমর্থন বলে উল্লেখ করেছে হুথি গোষ্ঠী।
মধ্যপ্রাচ্যে অপারেশন তত্ত্বাবধান করা মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলছে, তিন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং অন্তত চারজন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
সামাজিক মাধ্যমে এক পোস্টে বলা হয়েছে, হুথিদের এই বেপরোয়া আক্রমণ বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করছে এবং আন্তর্জাতিক নাবিকদের জীবন নিচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories