সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা হবে ২৯ মার্চ।
বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।
শিক্ষক নিয়োগের তৃতীয় বা শেষ ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা পরীক্ষায় অংশ নিবেন। ওইদিন সকাল ১০টায় লিখিত পরীক্ষা শুরু হবে।
বুধবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) পরিচালক মনীষা চাকমা বরাত দিয়ে বলেন, পরিচালক ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো এক চিঠিতে ২৯ মার্চ পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।
এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষা প্রশাসনিক কাজের স্বার্থে ২২ মার্চের পরিবর্তে ২৯ মার্চ অনুষ্ঠিত হবে।
২২ মার্চ তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়ার কথা জানিয়ে প্রস্তুতি নিতে কেন্দ্রগুলোকে চিঠি দেওয়া হয়েছিল। তবে তাতে পরিবর্তন এনে পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো।
Leave a Reply