শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিউমার্কেটে ডিএসসিসির অভিযান, জরিমানা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৬৮ বার

রাজধানীর নিউমার্কেট থানাধীন নিউ সুপার দক্ষিণ মার্কেটে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বুধবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মার্কেটের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও ঝুঁকি সরাসরি পর্যবেক্ষণ করে বিভিন্ন অসঙ্গতি সমাধানের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বিধিমালা ভঙ্গ করে সিঁড়িতে ভাসমান দোকান করার কারণে ১৩টি দোকানকে ৫ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা করা হয়। এ ছাড়া অপসারণ করা হয়েছে এসব দোকানপাট।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এই মার্কেটের সিঁড়িগুলো হচ্ছে জরুরি বহির্গমন অর্থাৎ আগুন লাগলে মানুষজন নেমে যাওয়ার জন্য। কিন্তু আমরা এখানে এসে দেখেছি সবগুলো সিঁড়ি দখল করে দোকান বসানো হয়েছে। যে কোনো অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিস সেই স্থানে পৌঁছাতে কিংবা মানুষজন নেমে যেতে বড় ধরনের সমস্যা তৈরি করবে। সে কারণে এই জায়গায় অভিযান পরিচালনা করে ১৩টি দোকানকে জরিমানা করে সরিয়ে দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories