শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যুদ্ধবিরতি মেনে নেওয়ার আহ্বান ব্লিংকেনের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৭৫ বার

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলের সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতির পরিকল্পনা মেনে নিতে ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন।
ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ব্লিংকেন এ আহ্বান জানান।
আলোচনার মধ্যস্থতাকারীরা গত পাঁচ মাস ধরে চলা যুদ্ধ বন্ধের প্রচেষ্টা চালিয়ে নিতে তৃতীয় দিনের মতো কায়রোতে বসেন। যুক্তরাষ্ট্র ও হামাস প্রতিনিধিরা মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বসে পবিত্র রমজান মাসের আগেই জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধ বন্ধের জন্যে চেষ্টা অব্যাহত রেখেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র একজন কর্মকর্তার বরাতে মিসরের আল কাহেরা নিউজ বলেছে, আলোচনা কঠিন, তবে চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, আল কাহেরা নিউজের সাথে দেশটির গোয়েন্দা সার্ভিসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
আলোচনায় হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে তেল আবিবের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের ছেড়ে দেয়া এবং গাজায় মানবিক সহায়তা জোরদারসহ ছয় সপ্তাহের যুদ্ধবিরতির বিষয় রয়েছে।
এ পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন হামাসের প্রতি যুদ্ধবিরতির পরিকল্পনা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, অবিলম্বে যুদ্ধবিরতিসহ জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনার একটি সুযোগ আমরা পেয়েছি যাতে মানবিক সহায়তা সরবরাহ নাটকীয়ভাবে বেড়ে যেতে পারে এবং সমস্যার স্থায়ী সমাধানে শর্ত দেয়া যেতে পারে।
তিনি আরও বলেছেন, হামাস যুদ্ধবিরতিতে অংশ নিতে প্রস্তুত কিনা সে সিদ্ধান্ত তাদের।
এদিকে, গাজার মানবিক পরিস্থিতি দিন দিনই ভয়াবহ হয়ে উঠছে। সেখানে দুর্ভিক্ষ অনিবার্য বলে সতর্ক করেছে জাতিসংঘ।
এ অবস্থাতেই গাজায় যুদ্ধ আরও জোরদার হয়েছে। হামাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর খান ইউনুসের কাছে হামাদে ইউরোপীয় হাসপাতালের কাছে ইসরায়েল একের পর এক বিমান হামলা চালিয়েছে।
খান ইউনুসের বাসিন্দারা জানিয়েছেন, তারা রাস্তায় পচা লাশসহ বাড়িঘর ও দোকানপাট ধ্বংস হয়ে পড়ে থাকতে দেখেছেন।
উল্লেখ্য, ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এরপরই ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু করে। যা এখনো অব্যাহত রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories