রাজধানীর সরকারি তিতুমীর কলেজে আগামী এক বছরের জন্য কলেজ শাখার ব্যবস্থাপনা বিভাগের ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রলীগের এই কমিটি প্রকাশ করা হয়।
এতে ব্যবস্থাপনা বিভাগের(২০২০-২১) সেশনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ ইকবাল অপিকে সভাপতি এবং একই বিভাগের(২০২১-২২) সেশনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন বলেন, “যোগ্য, সৎ, কর্মঠ, পরিশ্রমী ও মেধাবী ছাত্র নেতাদের দিয়েই আমাদের কমিটি গঠন করা হয়েছে। এজন্য আমি কৃতজ্ঞতা জানাই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি”। এছাড়াও তিনি বলেন,আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং ক্যাম্পাসকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো
ছাত্রলীগের সূত্রে জানা যায়, নবনির্বাচিত সভাপতি আফিস ইকবাল অপি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর হক জুয়েল মোড়ল এবং সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন সভাপতি রিপন মিয়ার অনুসারী।
Leave a Reply