বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বীর মুক্তিযদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলামের জানাজা রোববার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় এবং তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে মরহুমের মরদেহ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে কিছুক্ষণ রাখা হয়।
বঙ্গবন্ধু পরিষদের পক্ষে মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড আ আ ম স আরেফিন সিদ্দিক।
উল্লেখ্য, বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাবেক প্রাধ্যক্ষ, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক, বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ড নাজমা শাহীনের স্বামী বীর মুক্তিযোদ্ধা, ঊনসত্তরের গণ-আন্দোলনে কারাবরণকারী, তদানীন্তন পূর্ব বাংলা ছাত্রলীগের অন্যতম সংগঠক ও নেতা, বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম ২৭ ফেব্রুয়ারী ২০২৪ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির হাসপাতালে ইন্তেকাল করেন।
বিকেলে তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
Leave a Reply