শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাভালনির মৃত্যু : ৬ রুশ কর্মকর্তার ওপর কানাডার নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৭৫ বার

কানাডার পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, গত মাসে আর্কটিক কারাগারে বিরোধী নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর পর কানাডা ছয় রুশ কর্মকর্তার বিরুদ্ধে রোববার নতুন নিষেধাজ্ঞা জারি করে। যাদের ওপর নিষেধাঞ্জা জারি করা হয়, তারা হচ্ছেন রাশিয়ার প্রসিকিউশন, বিচার বিভাগীয় ও সংশোধনমূলক পরিষেবার উচ্চপদস্থ কর্মকর্তা।
বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞা প্রাপ্ত ওই ছয় কর্মকর্তা নাভালনির মানবাধিকার লঙ্ঘন, তাকে নিষ্ঠুরভাবে শাস্তি ও শেষ পর্যন্ত তার মৃত্যুর সঙ্গে জড়িত ছিল।
পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এক বিবৃতিতে বলেছেন, আমাদের অংশীদারদের পাশাপাশি, কানাডা নাভালনির মৃত্যুর পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্তের জন্য রুশ সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে। এই বর্ধিত চাপ একটি স্পষ্ট বার্তা যে, মানবাধিকারকে অবশ্যই দ্ব্যর্থহীনভাবে সম্মান করা উচিত।
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের তীব্র সমালোচক আলেক্সি নাভালনির মৃত্যুর পর কানাডা সরকার রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে তার মৃত্যুর পূর্ণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানায়।
৪৭ বছর বয়সী নাভালনি ১৬ ফেব্রুয়ারি আর্কটিকের একটি পেনাল কলোনিতে মারা যান। তিনি ‘চরমপন্থার’ দায়ে ১৯ বছরের কারাদন্ড ভোগ করছিলেন।
তার পরিবার ও মিত্ররা ক্রেমলিনকে তাকে হত্যার নির্দেশ দেওয়ার জন্য অভিযুক্ত করেছে। পশ্চিমা নেতারা তার মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories