শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জবির জনসংযোগ দপ্তরের নতুন পরিচালক তানভীর আহসান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৬৯ বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের নতুন পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো: তানভীর আহসান।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২ (দুই) বছরের জন্য জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো: তানভীর আহসান দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক তিনি দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে তানভীর আহসান বলেন, জনসংযোগ দপ্তরের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক ও সুন্দরভাবে উপস্থাপন করাই আমার মূল লক্ষ্য থাকবে। সবাইকে সাথে নিয়ে সেই কাজটি করে যেতে চাই। বিশ্ববিদ্যালয়কে সবার মধ্যে ভালোভাবে পরিচিত করার গুরুদায়িত্ব সবারই। সেই জায়গায় সবাইকে সম্পৃক্ত করে কাজগুলো করে যেতে চাই। সেজন্য সবার সহযোগিতা কাম্য।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories