শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

টঙ্গী থানা প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৩৫ বার

গাজীপুরের টঙ্গী থানা প্রেসক্লাবের হল রুমে রোববার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার এমএম হেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন আরএসবি গ্রুপের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার রুবেল।
সাংবাদিক মোহাম্মদ আলমের সঞ্চলনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, প্রেসক্লাবের সাবেক নির্বাচন কমিশনার এসএম মনির উদ্দিন, মোর্শেদ মোল্লা, সহ-সভাপতি শেখ মোহাম্মদ রোমান, আফজাল হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মৃনাল চৌধুরী সৈকত, অমল ঘোষ, জাকির হোসেন, আনোয়ার হোসেন মাস্টার, পলাশ প্রধান, রফিকুল ইসলাম, দেওয়ান রফিকুল ইসলাম মাখন, তাওহিদুল ইসলাম, অলিদুর রহমান অলি, এসএম মনসুর মাসুদ, এমএসআই জুয়েল পাঠান, লুৎফুজ্জামান লিটন, নাইমুল হাসান, ইফতেখার রায়হান, জহিরুল আলম লিটন, ইউনুস মিয়া, তরিকুল ইসলাম তারেক, রাজিব হোসেন, তাওহীদুল কবির, বি এ রায়হান, মোস্তাকিম খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, টঙ্গী থানা প্রেস ক্লাবের সাংবাদিকগণ সবসময় জনমানুষের দু:খ-দুর্দশার কথা তুলে ধরেন। সংগঠনের সদস্যরা প্রতিষ্ঠালগ্ন থেকেই তাদের লেখনির মাধ্যমে সাদাকে সাদা এবং কালোকে কালো হিসেবে স্বস্ব গণমাধ্যমে তুলে ধরেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories