শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পাচ্ছেন আইনজীবী ফাওজিয়া করিম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৮২ বার

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। ৪ মার্চ হোয়াইট হাউসে তাকে এই পুরস্কার প্রদান করা হবে।
যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি জে. ব্লিঙ্কেন এবং ফার্স্ট লেডি জিল বিডেন হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করবেন।
ফাওজিয়া করিম ফিরোজ তিন দশকেরও বেশি সময় ধরে প্রান্তিক গোষ্ঠীর অধিকারের জন্য লড়াই করেছেন। তিনি বর্তমানে তার নিজস্ব ল চেম্বারের প্রধান এবং ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের (এফএলএডি) চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ব্যক্তিগতভাবে গার্মেন্টস শ্রমিকদের পক্ষে তাদের নিয়োগকর্তাদের বিরুদ্ধে প্রায় ৩ হাজার মামলা করেন। তিনি এর আগে ২০০৭-২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
অ্যাসিড সারভাইভারস ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ফাওজিয়া করিম ফিরোজ। ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন যৌন হয়রানির মামলা পর্যালোচনা এবং আদালতে সুপারিশ করার জন্য ফৌজিয়া ফিরোজকে পাঁচ সদস্যের কমিটিতে নির্বাচিত করে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার, লিঙ্গ সমতা ও সমতা এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের পক্ষে যেসব নারী সাহস, শক্তি এবং নেতৃত্ব দিয়ে থাকেন, তাদেরকে প্রতি বছর এই পুরস্কার প্রদান করে থাকে যুক্তরাষ্ট্র। এই বছর বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি দেশের নারী এই পুরস্কার পাচ্ছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories