রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

শিক্ষা প্রতিমন্ত্রী হলেন শামসুন নাহার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৭২ বার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন নাহার শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মোট ৭ জন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
নতুন শপথ নেওয়া প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর মধ্যে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারকে পরিকল্পনা প্রতিমন্ত্রী করা হয়েছে।
এছাড়া, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, ওয়াসিকা আয়শা খানকে অর্থ প্রতিমন্ত্রী, নাহিদ ইজহার খানকে সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং রোকেয়া সুলতানাকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর কাছেই ছিল।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভার সদস্য সংখ্যা ছিলেন ৩৭। প্রধানমন্ত্রীর বাইরে পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ছিলেন ১১ জন। বর্তমানে মন্ত্রিসভার সদস্য বেড়ে ৪৪ জন হলো এবং তাদের মধ্যে প্রতিমন্ত্রী ১৮ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories