শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পুতিনের মন্তব্য কাণ্ডজ্ঞানহীন : যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৮০ বার

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরমাণু যুদ্ধের ঝুঁকির সতর্কতাকে যুক্তরাষ্ট্র ‘কান্ডজ্ঞানহীন’ বলে অভিহিত করে তার এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন বলেছে, এই ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, ‘আমরা পুতিনের কাছ থেকে যে এমন ‘কান্ডজ্ঞানহীন’ বক্তব্য এই প্রথমবার দেখছি, তা কিন্তু নয়। তিনি এর আগেও এমন বক্তব্য দিয়েছেন। তবে পরমাণু ক্ষমতাধর কোন দেশের নেতার পক্ষে এই ধরনের বক্তব্য দেওয়া মানায় না।’
তিনি বলেন, ‘আমরা অতীতে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে রাশিয়ার সাথে ব্যক্তিগতভাবে এবং সরাসরি যোগাযোগ করেছি।
তবে মিলার বলেন, ‘রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে এমন কোন লক্ষণ বা তথ্য আমাদের কাছে নেই।
বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে পুতিন পশ্চিমাদের সতর্ক করে দিয়ে বলেছেন, কোন দেশ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষা করতে সেখানে সৈন্য পাঠালে তাদের ‘করুণ পরিণতি’ ভোগ করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories