শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ডিসি সম্মেলন হবে এবার ৪ দিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৮ বার

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন এবার একদিন বাড়িয়ে চার দিন করা হবে। দ্বাদশ সংসদ নির্বাচনের পর এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসি সম্মেলন। আগামী ৩ মার্চ এই সম্মেলন শুরু হবে।
এ তথ্য নিশ্চিত করে মন্ত্রিপরিষদের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব আমিন উল আহসান বলেন, নিজ কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মূল অধিবেশন অনুষ্ঠিত হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে। ৩ মার্চ থেকে শুরু হওয়া চারদিনের এই সম্মেলন শেষ হবে আগামী ৬ মার্চ।
তিনি বলেন, সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার জন্য সাধারণত প্রতি বছর ডিসি সম্মেলন হয়ে থাকে।
প্রশাসনের কথাগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যাতে সময় নিয়ে মনোযোগ দিয়ে শুনতে পারে সেজন্য এবার সম্মেলন একদিন বাড়ানো হয়েছে। সাধারণত অন্যান্য বছর এই সম্মেলন তিনদিনের হয়ে থাকে। সম্মেলন উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ এখন ব্যস্ত সময় পার করছে।
সম্মেলনে এবার ফোকাস করা হবে- মাঠ প্রশাসনে কাজ করতে গিয়ে জেলা প্রশাসকদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা। সেই সাথে গত সম্মেলনে যেসব সিদ্ধান্ত হয়েছিল সেগুলোর অগ্রগতি পর্যালোচনা।
সম্মেলনে একদিন সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন জেলা প্রশাসকরা। আরেকবার প্রধান বিচারপতির আমন্ত্রণে একটি অধিবেশনে যোগ দিবেন।
তবে চিকিৎসার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের বাইরে থাকায় এবার তিনি নাও আসতে পারেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories