রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

নাভালনির শেষকৃত্য শুক্রবার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ বার

রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির শেষকৃত্য হবে শুক্রবার। মস্কো শহরের একটি কবরস্থানে তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে বলে মঙ্গলবার জানিয়েছেন নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ম্যারিনো জেলায় সকালে এক বিদায় অনুষ্ঠানের পর বোরিসোভস্কয়ে সমাধিতে তাকে সমাহিত করা হবে।
এর আগে গত শনিবার নাভালনির মৃতদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। রুশ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে নাভালনির দেহ তার মায়ের কাছে দিতে অস্বীকৃতি জানিয়েছিল। অবশেষে ৮ দিন পর মরদেহ মায়ের কাছে হস্তান্তর করা হয়।
১৬ ফেব্রুয়ারি আর্কটিক সার্কেল পেনাল কলোনিতে নাভালনির মৃত্যু হয়। তার মৃত্যুর পর কারা কর্তৃপক্ষ জানিয়েছিল, হেঁটে আসার পর হঠাৎই অচেতন হয়ে পড়েছিলেন নাভালনি, এরপর আর জ্ঞান ফেরেনি তার। আর তার মায়ের হাতে ধরিয়ে দিয়েছিল স্বাভাবিক মৃত্যুর সার্টিফিকেট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories