জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপার সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা রাশেদ প্রধান যুক্তরাষ্ট্র শাখা জাগপা আয়োজিত আলোচনা সভায় এক ভিডিও বার্তায় বলেছেন, দেশকে নেতা- সেনা ও মেধা শূণ্য করার গভীর ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। শেখ হাসিনার পরিকল্পনায় ও ভিনদেশী অপশক্তির ইশারায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারী পিলখানায় নির্মম ভাবে সেনা হত্যাযজ্ঞ চালানো হয়েছিলো। তবে সেই দিন পিলখানা সেনা হত্যার সাথে শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতারা জড়িত ছিলেন।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশের জনগণের সরকার নয়! এই সরকার দিল্লির কৃতদাস সরকার। যার নেতৃত্বে ভারত বাংলাদেশকে বিভিন্ন পন্থায় শোষণ -নিপীড়ন ও লুন্ঠন চালাছে। প্রতিনিয়ত ভারতীয় বিএসএফ বাহিনী বাংলাদেশের বিজিবি ও নাগরিকদের পাখির মত গুলি করে হত্যা করে যাচ্ছে। ‘ভারত’ বাংলাদেশের গণতন্ত্রকে প্রকাশ্যে হত্যার মদদ দিচ্ছে এবং তারা বাংলাদেশের শিক্ষা- চিকিৎসাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য রিতা রহমান বলেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকারসহ সকল মৌলিক অধিকার গুলো কেড়ে নিয়েছে। এই সরকার ভারতের নীল নকশা বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে। তিনি অবিলম্বে শেখ হাসিনা সরকার কে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন।
জাগপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্যাহ ভঁইয়া বাংলাদেশের জনগণ ও প্রবাসী ভাই বোনদের প্রতি ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানিয়ে আরো বলেন, ভারত বাংলাদেশের বন্ধু নয়! তাদের পররাষ্ট্রনীতি বাংলাদেশের প্রতি শোষণ ও লুন্ঠনের প্রমাণপত্র। এই ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের পুতুল সরকার বানিয়ে গত পনের বছর ধরে প্রায় দুইশত বছরের সম্পদ বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়েছে। সুতরাং ভারতকে না বলুন এবং ভারতীয় পণ্য বয়কট করুন।
তিনি বলেন, মরহুম শফিউল আলম প্রধান ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন। তার দেখানো এবং শেখানো পথে জাগপা ও আমাদের রাজনীতি। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান এর নেতৃত্বে ভারত বিরোধী আন্দোলন আরো জোর করবো। জনগনকে সাথে নিয়ে বাংলার মাটিতে ভারতীয় দালালদের প্রতিহত করবো।
নেতৃবৃন্দ বুধবার বাংলাদেশ সময় সকাল ৯ টায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের নোয়াখালী সোসাইটি ভবণে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ‘পিলখানা ট্রাজেডির স্মরণে ও ভারতীয় পণ্য বয়কটের দাবীতে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকীর পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রীতা রহমান, সাংবাদিক ও লেখক সাঈদ তারেক, যুক্তরাষ্ট্র জাসাস সাইদ আজাদ, জে.এফ সেক্রেটারি জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, নিউইয়র্ক সিটি সভাপতি হাজী আনোয়ার, নিউইয়র্ক বিএনপির সভাপতি ফারুক, বীর মুক্তিযোদ্ধাগোলাম রহমান, সাংবাদিক কাজল, আশরাফুল হাসান, ইকবাল পাটোয়ারী, মাইন উদ্দিন আশরাফ, মাওলানা নূর নবী, ইসমাইল হোছাইন, আব্দুল মান্নান দিদার, ইমরান হোসেন, জোবায়ের হোসেন প্রমূখ।
Leave a Reply