শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জবিতে পরিসংখ্যান দিবস পালিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৫ বার

দস্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান এই স্লোগান সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালির আয়োজন করা হয়।
র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, ট্রেজারার অধ্যাপক ড. মো: হুমায়ুন কবীর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু সাইদ মো: রিপন রউফ এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু সাইদ মো: রিপন রউফ বলেন যেকোনো উন্নয়নের প্রাথমিক সোপান হলো পরিসংখ্যান, অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ তথ্য প্রদানের মাধ্যমে উন্নয়নকে আরো ত্বরান্বিত করা যায়। সরকারকে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিসংখ্যান বিভাগ ভূমিকা রাখতে চায়।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ জুন মন্ত্রিপরিষদের বৈঠকে প্রতিবছর ২৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে পরিসংখ্যান দিবস পালনের সিদ্ধান্ত নেয় সরকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories