শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঢাবি শিক্ষার্থীদের বাস উপহার দিল প্রাইম ব্যাংক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৮ বার

যাতায়ত সুবিধার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বাস উপহার দিয়েছে বেসরকারি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেড। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য ড. এএসএম মাকসুদ কামালের কাছে বাসের চাবি হস্তান্তর করেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, ট্রেজারার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও রশিদ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেন, আমরা সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহায়তা করতে প্রস্তুত আছি। কারণ এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই দেশের মেধাবীরা উঠে আসেন। এই উপহার (বাস) শিক্ষার্থীদের প্রতি আমাদের অঙ্গীকার ও তাদের ভবিষ্যত উন্নয়নের অঙ্গীকারের অংশ।
এ সময় ঢাবি’র উপাচার্য সহায়তার জন্য প্রাইম ব্যাংককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories