শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সুইডেনকে ন্যাটোতে যোগদানের অনুমোদন হাঙ্গেরির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৩ বার

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে সুইডেনের যোগদানের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে হাঙ্গেরি। ফলে সুইডেনের ন্যাটোর সদস্য পদ পেতে আর কোনো বাধা রইল না।
মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হাঙ্গেরির পার্লামেন্ট সোমবার এ অনুমোদন দেয় দেশটিকে। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এক সংবাদ সম্মেলনে বলেন, সুইডেন ২০০ বছরের সামরিক নিরপেক্ষতাকে পেছনে ফেলতে যাচ্ছে।
আমরা যা আছি এবং যা কিছুতে বিশ্বাস করি সেগুলোকে ভালোভাবে রক্ষা করার জন্য আমরা ন্যাটোতে যোগ দিচ্ছি।
দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, অন্যদের সঙ্গে নিয়ে একত্রে আমাদের স্বাধীনতা, গণতন্ত্র ও মূল্যবোধ রক্ষা করতে আমরা ন্যাটোতে যাচ্ছি। সুইডেন ন্যাটোর সদস্য হোক এটি স্বাভাবিকভাবেই রাশিয়া পছন্দ করবে না, আর আমরা জানিও না তারা কী করছে। তবে আমরা সবকিছু মোকাবিলার জন্য প্রস্তুত আছি।
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ হাঙ্গেরির এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে এক এক্স বার্তায় লিখেছেন, সুইডেনের সদস্য পদ আমাদের সবাইকে শক্তিশালী ও নিরাপদ করে তুলবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories