শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মার্কিন প্রতিনিধিদল এলেই নালিশে ব্যস্ত হয়ে পড়ে বিএনপি : কাদের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৩ বার

মার্কিন কোনো প্রতিনিধিদল বাংলাদেশে এলেই বিএনপি নালিশে ব্যস্ত হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার ফেনীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, নালিশ করা বিএনপির রাজনীতি। এটা তাদের পুরনো অভ্যাস। জনগণের কাছে নালিশ করার চেয়ে তারা বিদেশিদের কাছে করতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে অসুস্থতার অজুহাতে জনগণের কাছে যাননি। তবে মার্কিন প্রতিনিধিদল দেশে আসায় লাঠি ভর করে ঠিকই গেছেন। যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আসবে তখন হাতে লাঠি একটা নিয়ে তাদের কাছে নালিশ করতে গেছে।
নির্বাচনে অংশ না নেওয়ায় খেসারত বিএনপিকে দিতে হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলনে সফল হতে পারেনি, নির্বাচনে আসতে ব্যর্থ হয়েছে, তারা অচিরেই টের পাবে তারা নিজেদের কতটা সংকুচিত করে ফেলেছে। এজন্য বিএনপিকে অনেকদিন খেসারত দিতে হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থাকুন, নিজেরা নিজেরা মনোমালিন্য করবেন না। সামনে উপজেলা নির্বাচন, এই নির্বাচনে কোনো মার্কা নেই। আমরা কেউকে নৌকা দিচ্ছি না। আমরা কাউকে দল থেকে মনোনয়ন দিচ্ছি না। এ ব্যাপারে সব কিছু ওপেন।
প্রার্থিতা উন্মুক্ত রেখে শেখ হাসিনা নির্বাচনের অভিজ্ঞতা নিতে চান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ওপেন হলে নির্বাচনটা কেমন হবে, সে অভিজ্ঞতাটাও আমাদের দরকার। প্রধানমন্ত্রী সে অভিজ্ঞতা নিতে চান।
সেতুমন্ত্রী বলেন, স্বতন্ত্র দিয়ে জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে নির্বাচনের শুদ্ধতার কোনো সংকট হয়নি। সমালোচনা যারা করে তারা করবেই। দেশেও করবে, বিদেশেও করবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উন্নয়ন কাজের বিষয় বলতে গিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আপনারা দোয়া করবেন, নতুন এ পাঁচ বছরে যেসব কাজ এখনো সম্পূর্ণ হয়নি, যেমন ঢাকা-চট্টগ্রাম আগের ডিজাইনটি পরিবর্তন করা দরকার। আমরা প্রোগ্রাম নিয়েছি। ঢাকা-চট্টগ্রাম আপাতত ছয় লেন আমরা করব। পরবর্তীতে আরও বাড়ানোর প্রয়োজন হবে। এলিভেটের আকারে বাড়ানোর কথা ভবিষ্যতে আমাদের ভাবতে হতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories