শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা, নিহত ১০

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ বার

ইসরায়েলি বাহিনীর গোলা হামলায় ১০ জন ফিলিস্তিনি নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এ সময় তারা ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন।
রোববার সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। আহতদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফারের খবর- গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করেছিলেন ফিলিস্তিনিরা। সে সময়েই এই হামলা হয়। এ সময় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যেতে পারেনি।
উল্লেখ্য, গাজা উপত্যকায় বছরের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলের প্রাণঘাতী হামলায় ২৪ ঘণ্টায় ৮৬ জন নিহত এবং ১৩১ জন আহত হয়েছে। এতে যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৬৯২ জনে। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে আরো ৬৯ হাজার ৮৭৯ জন। ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এ তথ্য জানিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories