ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বইমেলা ও ক্লাব ফেস্ট শুরু হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের জোট (ঐক্যমঞ্চ)।
রবিবার বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চ প্রাঙ্গণে মেলার উদ্ভোদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া এবং এএনএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোকাদ্দেস হানিফ টলিন। এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছেন এএনএইচ গ্রুপ।
এবারের বই মেলায় সর্বমোট বিশটি সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের স্টল বরাদ্দ পেয়েছে।
মেলা উপলক্ষে ঐক্যমঞ্চে’র সদস্য সচিব এস.এ.এইচ ওয়ালিউল্লাহ বলেন, ভাষা, সাহিত্য আর সংস্কৃতির চর্চা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও বুদ্ধিবৃত্তিক সংগঠনগুলোর মাঝে মেলবন্ধন তৈরি এবং জোটবদ্ধভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুস্থ ইতিবাচক সংস্কৃতি চর্চায় ভূমিকা রাখার অভিপ্রায়েই এই আয়োজন করা হয়েছে।
Leave a Reply