মানসম্পন্ন শিক্ষাবিস্তার ও গবেষণা সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠিত রংপুরের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় তিস্তা ইউনিভার্সিটিতে (টিইউ) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৩টায় নগরীর মডার্ণ মোড়ে অবস্থিত তিস্তা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
তিস্তা ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আশরাফুল আলম আল-আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন সরকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক ও রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান।
সভায় বক্তারা তিস্তা ইউনিভার্সিটিকে এগিয়ে নিতে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন তিস্তা ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য আবু হেনা মোস্তফা কামাল, বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম মঞ্জুরুল ইসলাম, প্রভাষক আফিফা ইশরত চেতনাসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
Leave a Reply