শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মনোনয়ন দৌড়ে আরও এগিয়ে গেলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮ বার

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউথ ক্যারোলাইনায় প্রাইমারিতে ট্রাম্প জাতিসংঘের সাবেক দূত নিকি হ্যালিকে হারিয়েছেন।
অ্যাসোসিয়েটেড প্রেসসহ যুক্তরাষ্ট্রে অন্যান্য মিডিয়া আউটলেট ভোট বন্ধের কিছুক্ষণ পর ট্রাম্পের জয়ের বিষয়টি জানায়। তবে চূড়ান্ত ফল এখনো প্রকাশ করা হয়নি। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ভোট বন্ধ হয়।
চূড়ান্ত ফল এখনো ঘোষণা করা হয়নি। প্রত্যাশিত ভোটের প্রায় অর্ধেক গণনা করা হয়েছে। ট্রাম্প ৫৯ দশমিক ৭ থেকে ৩৯ দশমিক ৭ শতাংশে এগিয়ে রয়েছেন। এডিসন রিসার্চ এ তথ্য দিয়েছে।
কলাম্বিয়া প্রদেশের রাজধানীতে নির্বাচনের রাতের পার্টিতে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, তার মনোযোগ এখন আসন্ন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে।
উপস্থিতদের উদ্দেশে ট্রাম্প বলেন, তিনি পুনর্নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে আগের সম্মানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমি রিপাবলিকান পার্টিকে এখন এতটা ঐক্যবদ্ধ দেখিনি।
রিপাবলিকান ককাসের ওপর ট্রাম্প শক্তিশালী দখল বজায় রেখেছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সাউথ ক্যারোলাইনায় এ জয়ের ফলে নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান ট্রাম্পের দেখা হওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories