শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঢাবি মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইডাফস- এর বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইডাফস- এর সভাপতি অধ্যাপক ড. মো. দিদার-উল আলম, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল ফজল মীরসহ অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল মহান ভাষার মাসে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ১ম গ্রেফতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ভাষা শহিদদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় আজ আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনবদ্য অবদান তুলে ধরে তিনি বলেন, এই অর্জনের কারণে বিশ্বের সকল ভাষার মানুষ মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছে।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ততা আরও বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের সহযোগিতা ও সার্বিক উন্নয়নে শতবর্ষী ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অ্যালামনাইদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শিক্ষা, গবেষণাসহ সকল ক্ষেত্রে বিশ্ব বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে রোডম্যাপ তৈরির মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য উপাচার্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories