শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্পিকারের সঙ্গে গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্সের পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬ বার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে যুক্তরাজ্যের লন্ডনস্থ গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্সের পরিচালক ম্যাট কার্টার সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, সংরক্ষিত মহিলা আসন, জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ, সংসদীয় স্থায়ী কমিটিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে নারী ও যুব ক্ষমতায়ন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়াতে কাজ করছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মত গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্সের সাথে অংশীদার হিসেবে জাতীয় সংসদ কাজ করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে আইনের মাধ্যমে নারীর অংশগ্রহণ নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতীয় সংসদে সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে নারীরা সংসদ সদস্য হিসেবে আসছেন। পাশাপাশি সংরক্ষিত মহিলা আসনে পঞ্চাশজন সংসদ সদস্যও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন।
তিনি বলেন, দ্বাদশ সংসদে প্রাক্তন মন্ত্রীদের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় কমিটির কার্যক্রম আরও সুচারুভাবে সম্পন্ন হবে। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী স্থায়ী কমিটির স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে স্বস্ব মন্ত্রণালয়ের মন্ত্রীকে কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করেছেন।
গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্সের পরিচালক ম্যাট কার্টার দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান। জাতীয় সংসদ এবং স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories