শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাভালনির স্ত্রী-কন্যার সঙ্গে বাইডেনের বৈঠক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮০ বার

কারাগারে মারা গেছেন রাশিয়ার বিরুদ্ধ মতাবলম্বী নেতা অ্যালেক্সেই নাভালনি। তার মৃত্যু নিয়ে চলছে নানা ধোঁয়াশা। কারাগার থেকে এখনো লাশ ফেরত পায়নি নাভালনির পরিবার। এরই মধ্যে নাভালনির স্ত্রী ও কন্যার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোয় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নাভালনির স্ত্রী ইউলিয়া ও কন্যা দাশা নাভালনিয়ার সঙ্গে বৈঠক করেছেন এবং নাভালনির মৃত্যুতে তাদের যে ভয়াবহ ক্ষতি হয়েছে তা অপূরণীয় উল্লেখ করে আন্তরিক সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে এ ঘটনার প্রতিক্রিয়া রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের কথাও জানিয়েছেন তিনি।
হোয়াইট হাউস জানিয়েছে, এই রুদ্ধদ্বার বৈঠকে বাইডেন জোর দিয়ে বলেন, অ্যালেক্সেই নাভালনির উত্তরাধিকার রাশিয়া ও সারা বিশ্বের মানুষ বহন করবে এবং তার মৃত্যুতে শোক প্রকাশ করবে।
তিনি আরও বলেন, সারা বিশ্বের মানুষ স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়াইয়ে নাভালনির কাছ থেকে অনুপ্রেরণা পাবে। এ সময় বাইডেন জানান, তার সরকার শুক্রবারই রাশিয়ার বিরুদ্ধে আরও বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে।
শুক্রবার রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারে সাজা ভোগ করার সময় কারাগারের একটি কলোনিতে ৪৭ বছর বয়সি নাভালনির মৃত্যু হয়। রুশ কারা কর্মকর্তারা নাভালনির মৃত্যুর কথা ঘোষণা করার পরই হোয়াইট হাউসে বাইডেন বলেন, ‘আমরা জানি না ঠিক কী ঘটেছিল। তবে এতে কোনো সন্দেহ নেই যে নাভালনির মৃত্যু পুতিন ও তার গুণ্ডাদের কারণে হয়েছে।
তবে নাভালনির মৃত্যুর সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে ক্রেমলিন বলে, পুতিনকে দায়ী করে পশ্চিমা দাবি গ্রহণযোগ্য নয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories