জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সঙ্গে প্রগতিশীল চিন্তাধারা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এ কর্মরত সাংবাদিকেরা শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় জবি প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন প্রক্টর মতবিনিময় করেন।
বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রক্টর কার্যালয়ে সংগঠনের সভাপতি সুবর্ণ আসসাইফ এবং সাধারণ সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপের নেতৃত্বে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা সাক্ষাৎ করেন৷
এ সময় প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি নতুন দায়িত্ব নিয়েছি। সাংবাদিকদের কাছ থেকে সার্বক্ষণিক সহযোগিতা পাবো বলে আশা রাখছি।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতি মুজাহিদ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউছুব ওসমান, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান, অর্থ সম্পাদক রিদুয়ান ইসলাম, কার্যনির্বাহী সদস্য শেখ শাহরিয়ার হোসেন, আবু সুফিয়ান শুভসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply