বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১১৩ বার

কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।বুধবার ৭ জুলাই রাত ১১টায়, শহিদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী স্টেশনের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে র্যাবের অভিযানে আটক করা হয় তাদের।

আটককৃতরা হলো- উখিয়ার পালংখালী ইউনিয়নের উত্তর রহমতের বিল এলাকার মোহাম্মদ মফিজ ওরফে মফিজ মিস্ত্রীর ছেলে মো. সরওয়ার আলম (২২) ও মোহাম্মদ মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন (২১) এবং একই ইউনিয়নের ধামনখালী  ছৈয়দ আহম্মদের ছেলে মোহাম্মদ মোবারক (১৮)।র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, বুধবার রাতে টেকনাফ থেকে অটোরিকশাযোগে ইয়াবার বড় একটি চালান পাচারের খবরে র‌্যাবের একটি দল উখিয়ার থাইংখালী স্টেশনের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সড়কের ওপর অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে। এক পর্যায়ে টেকনাফ দিক থেকে আসা সন্দেহজনক একটি অটোরিকশা সেখানে পৌঁছলে থামার জন্য নির্দেশ দেয়া হয়। এতে গাড়িতে থাকা লোকজন দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া দিলে দুজন পালিয়ে গেলেও ৩ জনকে আটক করা হয়। পরে আটকদের সঙ্গে থাকা কাপড়ের ব্যাগ এবং পাচারকাজে ব্যবহৃত অটোরিকশাটি তল্লাশি করে পাওয়া যায় ৫০ হাজার ইয়াবা।তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার শহরসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করে আসছিলো। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories