শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হুথি বিদ্রোহীদের হামলায় মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮০ বার

হুথি বিদ্রোহীদের হামলায় ইয়েমেনে মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। সোমবার দেশটির উপকূলে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করার এই ঘটনা ঘটে।
ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এএফপি।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইয়েমেনের কাছে হুথিরা একটি সামরিক এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে বলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মঙ্গলবার নিশ্চিত করেছে। পেন্টাগনের ডেপুটি মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ড্রোনটি ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত অঞ্চলের উপকূলে লোহিত সাগরে পড়ে যায়।
পেন্টাগনের এই কর্মকর্তা বলেন, ড্রোনটি লক্ষ্য করে হুথিরা সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করেছিল এবং এটিকেই ড্রোনটি ভূপাতিত হওয়ার প্রাথমিক কারণ হিসেবে মনে করা হচ্ছে। ভূপাতিত ড্রোনটি উদ্ধার করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
সিএনএন জানিয়েছে, ইয়েমেনি এই সশস্ত্র গোষ্ঠী বছরের নভেম্বরে ইয়েমেনের উপকূলে একই মডেলের আরেকটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছিল। মনুষ্যবিহীন এই ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories