শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জবির প্রধান ফটক যেন বাসস্ট্যান্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৪ বার

রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটক যেন বাসস্ট্যান্ড। শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ এবং বের হতে রীতিমতো যুদ্ধ করতে হয় রাস্তার অসংখ্য গণপরিবহনের সঙ্গে। যা শিক্ষার্থীদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে।
বহু দিন ধরেই বন্ধ জবির তৃতীয় ফটক। এতে বেশিরভাগ সময় প্রধান ফটক দিয়েই ক্যাম্পাসে প্রবেশ করতে হয় শিক্ষার্থীদের। কিন্তু প্রধান ফটকের সামনে ব্যাপক যানজটে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের সময় প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থীরা।
ফটকের সামনে বিভিন্ন রুটের বাস অবৈধ ভাবে রেখে যাত্রী উঠা ও নামানোর ফলে মূল ফটকের সামনের রাস্তায় প্রায় সব সময়ই ব্যাপক যানজট লেগে থাকে।
তৃতীয় ফটকের সামনে অবৈধ বাসস্ট্যান্ড বানিয়ে দখল করে রেখেছে বিভিন্ন বাস কোম্পানি গুলো। সদরঘাট থেকে ঢাকার বিভিন্ন জায়গায় যাত্রী বহনকারী বিহঙ্গ, সাভার পরিবহন, আজমেরী গ্লোরী, ভিক্টর ক্লাসিক, তানজিল সহ অনেক যানবাহন দিয়ে তৃতীয় ফটকের সামনে দখল করে রাখতে দেখা যায়।
প্রধান ফটকের সামনে সারাক্ষণ যাত্রী উঠানোর কাজে ব্যস্ত থাকায় যানজটের পরিমান আরো প্রকট হয়। ফলে চলাচলে বিঘ্ন ঘটে এবং প্রতিনিয়ত দূর্ঘটনাসহ ভোগান্তিতে পড়তে হয় শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের।
বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনের এলাকায় বছর কয়েক দফা দূর্ঘটনায় এক পথচারী নিহতসহ ১৫ জনেরও বেশি শিক্ষক-শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। চলতি বছরের জানুয়ারিতে দুইজন শিক্ষার্থীকে বাস চাপা দেওয়ার ঘটনাও ঘটেছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, কয়েকদিন আগে সাভার পরিবহনের একটি বাস আমাকে ধাক্কা দেয়। এতে আমি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। ক্যাম্পাসের সামনের রাস্তাটি আমাদের পারাপারের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। এই রাস্তা পার হতে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হতে হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে অবৈধ বাসস্ট্যান্ড গড়ে উঠায় আমাদের চলাফেরায় সমস্যা হচ্ছে। মেইন গেটের সামনের রাস্তা পাড় হওয়া অনেক ঝুঁকিপূর্ণ। দুপাশ থেকে গাড়ি আসা শুরু করে। যেকোনো সময় ঘটতে পাড়ে দুর্ঘটনা। দ্রুতই বাসস্ট্যান্ড এখান থেকে সরানোর দাবি জানায়।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত। এবিষয়ে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories