বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজীপুরের বাড়ই বাড়িতে আদালতের আদেশ অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬০ বার

গাজীপুর সিটি কর্পোরেশনের বাড়ই বাড়ি এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক বাড়ি নির্মাণ করছে জহিরুল হক শিকদার নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। জমির মালিক হাবিব শিকদার জানান, ৪১ নং ওয়ার্ডের বাড়ই বাড়িতে তার জমিতে দায়ের করা ১৪৫ ধারা ভঙ্গ করে বাড়ি নির্মাণের কাজ করছে জহিরুল হক শিকদার । তিনি বলেন, জহিরুল হক শিকদার স্থানীয় কিছু লোককে ম্যানেজ করে ১৪৫ ধারা ভঙ্গ করে এবং আদালতের নির্দেশনাকে উপেক্ষা করে তার জমিতে বাড়ির নির্মাণ করছে। এ বিষয়ে পুবাইল থানার এস আই মারফত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে যার অবস্থানে থাকার জন্য এবং আদালতে আমার প্রতিবেদন প্রেরণ করেছি। তারপর থেকে আমি আর এ ব্যাপারে কিছু জানি না। এ বিষয়ে পুবাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, বাদী পক্ষ আমার সাথে যোগাযোগ করে নাই বলে আমি কোন পদক্ষেপ নিতে পারছি না। যোগাযোগ করলে এবং অভিযোগ করলে অব্শ্যই ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ : গাজীপুর সিটি করপোরেশনের প্লান ও অনুমতিহীন এবং সীমানা নির্ধারণ না করে জমির মালিক জহিরুল হক শিকদার দীর্ঘদিন যাবৎ বাড়িটি নির্মাণের পায়তারা করছে। এব্যপারে পাশ্ববর্তী জমির মালিক হাবিবুর রহমান শিকদার নগর উন্নয়ন চেয়ারম্যানসহ সিটি করপোরেশন ও থানায় লিখিত অভিযোগ করেন। সর্বশেষ তিনি আদালতের শরনাপন্ন হলে, বিজ্ঞ আদালত ১৪৫ ধারা জারি করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories