শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২১শে ফেব্রুয়ারি উপলক্ষে সন্ধ্যা থেকে বন্ধ থাকবে যেসব রাস্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮ বার

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ সুশৃঙ্খলভাবে পালনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা পর্যন্ত নিম্নোল্লিখিত পয়েন্টে রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে।
১. শাহবাগ ক্রসিং
২. টিএসসি ক্রসিং
৩. দোয়েল চত্বর ক্রসিং
৪. হাইকোর্ট ক্রসিং
৫. শহিদুল্লাহ হল ক্রসিং
৬. জিমনেশিয়াম মাঠ গেট
৭. রোমানা ক্রসিং
৮. জগন্নাথ হল ক্রসিং
৯. ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং
১০. নীলক্ষেত ক্রসিং
১১. পলাশী ক্রসিং
১২. বকশি বাজার ক্রসিং
১৩. চাঁনখারপুল ক্রসিং
যানবাহন চলাচলের বিকল্প রাস্তা
১. কাঁটাবন ক্রসিং-নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে চাঁনখারপুল ক্রসিং
২. শাহবাগ ক্রসিং-কাঁটাবন ক্রসিং-বাটা সিগন্যাল ক্রসিং-সায়েন্সল্যাব ক্রসিং হয়ে মিরপুর রোড

৩. শাহবাগ ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং-কদমফোয়ারা ক্রসিং-হাইকোর্ট ক্রসিং-আব্দুল গণি রোড হয়ে জিরো পয়েন্ট ক্রসিং

৪. হাইকোর্ট ক্রসিং-বঙ্গবাজার ক্রসিং-পুলিশ হেডকোয়ার্টার্স-গোলাপশাহ মাজার ক্রসিং হয়ে ফুলবাড়ীয়া ক্রসিং
৫. শাহবাগ ক্রসিং-হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং-বাংলামোটর ক্রসিং-সোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিং।
৬. বকশীবাজার ক্রসিং-চাঁনখারপুল ক্রসিং-নিমতলী ক্রসিং হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার।
পথ নির্দেশনা
প্রবেশ নিষেধ :

  • বকশি বাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক
  • চাঁনখারপুল-রোমানা চত্বর ক্রসিং সড়ক
  • টিএসসি-শিববাড়ী ক্রসিং সড়ক
  • উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং সড়ক
    পায়ে হেঁটে চলাচল :
    পলাশী ক্রসিং থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং
    গাড়ি পার্কিংয়ের স্থান
    P-1 → জিমনেশিয়াম মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি)
    P-2 → মোকাররম ভবন মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (আইন শৃঙ্খলা বাহিনী)
    P-3 → নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং (সর্বসাধারণ)

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories