শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চবিতে ফের ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬০ বার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রুপ দুটি সিএফসি ও সিক্সটি নাইন। সিএফসি গ্রুপটি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী এবং সিক্সটি নাইন গ্রুপটি সাবেক সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারী।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাহজালাল ও শাহ আমানত হলের সামনে এই ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় সিএফসি গ্রুপের এক কর্মী সিক্সটি নাইন গ্রুপের এক নেতাকে কলার ধরে মারধর করে। এরপরই বিষয়টি জানাজানি হলে গ্রুপ দুটির মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সংঘর্ষ চলছে। তবে পুলিশ ও প্রক্টরিয়াল বডির কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি।
এদিকে দুপুর ১টার দিকে সোহরাওয়ার্দী হলের সামনে বিজয় গ্রুপ ও সিক্সটি নাইন গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ২০ জন আহত হয়। সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চবি।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জানায়, রাতে এই দুই গ্রুপের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটির জেরে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া চলে।
শিক্ষার্থীরা জানায়, কামরুল ইসলাম নামে এক শিক্ষার্থী সিক্সটি নাইন গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে তিনি বিজয় গ্রুপে যোগ দেন। মূলত গ্রুপ পাল্টানো নিয়ে দুই গ্রুপের মধ্যে আগে থেকে বিরোধ ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories