শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৫ বার

দেশের তিন হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা, যাতে অংশ নিচ্ছে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ২৪ হাজার ১৯২ শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকাল ১০টায় নয়টি বোর্ডের অধীনে এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে কুরআন মজিদ ও তাজবিদ এবং এসএসসি (ভোকেশনালে) বাংলা-২ বিষয়ের পরীক্ষা শুরু হয়েছে।
নির্দেশনা ছিল পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই কেন্দ্রে ঢুকতে হবে। সেজন্য সকাল ৯টা থেকেই শুরু হয়ে যায় শিক্ষার্থীদের কেন্দ্রে ঢোকার প্রস্তুতি। সিট প্ল্যান দেখে নিজ নিজ আসনে বসে যায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রে আসেন অভিভাবকরাও। তাই কেন্দ্রগুলোর সামনে ছিল অভিভাবকদের ভিড়।
সূচি অনুযায়ী, নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা হবে ১৩ থেকে ২০ মার্চ। এবার করোনা-পূর্ববর্তী সময়ের মতো ফেব্রুয়ারিতে এবং সব বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে এসএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে।
প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য মঙ্গলবার থেকে আগামী ১২ মার্চ পর্যন্ত এক মাস দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষাকেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রসচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল, মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম এবং পরীক্ষাকেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ।
কোন বোর্ডে কত পরীক্ষার্থী
এ বছরে ১১টি বোর্ডের মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এসব পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৯২ হাজার ৮৭৮ জন এবং ছাত্রী ১০ লাখ ৩১ হাজার ৩১৪ জন।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৬ লাখ ছয় হাজার ৮৭৯ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাঁচ লাখ ৬৫ হাজার ৮৭২ জন, মানবিক বিভাগে সাত লাখ ৬৯ হাজার ৪৪০ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী দুই লাখ ৭১ হাজার ৫৬৭।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে দুই লাখ ৯০ হাজার ৯৪০ জন। তাদের মধ্যে ছাত্র ৯৪ হাজর ৮৪১ জন, ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন।
আর কারিগরি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৩৭৩ জন। এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ৮৪১ জন, ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories