শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাখাইনের বাংলাদেশ মিশনের সবাইকে ইয়াঙ্গুনে স্থানান্তর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭২ বার

মিয়ানমারের রাখাইনের সিত্তের বাংলাদেশ মিশন থেকে কূটনীতিকসহ সকল কর্মকর্তা কর্মচারীদের ইয়াঙ্গুনে নেওয়া হয়েছে। সব মিলিয়ে দুই দফায় মিশনের ১১ জনকে ইয়াঙ্গুনে নেওয়া হয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিত্তের বাংলাদেশ মিশনের সবাই নিরাপদে ইয়াঙ্গুনে পৌঁছেছেন। তারা নিরাপদে এবং ভালো আছেন। গত রোববার পরিবারের সদস্যসহ তিনজনকে সরিয়ে নেওয়া হয়। মঙ্গলবার পরিবারের সদস্যসহ ছয়জনকে ইয়াঙ্গুনে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুই কূটনীতিক, তাদের পরিবার, মিশনের কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন।
বর্তমানে মিশন বন্ধ রয়েছে জানিয়ে এ কর্মকর্তা বলেন, নিরাপত্তার কারণে মিশনের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। ওখানকার পরিস্থিতি ভালো নয়। মিশন আপাতত বন্ধ রয়েছে। তবে নিরাপত্তার জন্য স্থানীয় কর্মচারী থাকবেন। তারা শিফট অনুযায়ী মিশনের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। যেহেতু ওখানকার পরিস্থিতি ভালো নয় সেজন্য মিশনের নিরাপত্তার জন্য মিয়ানমার কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লড়াই অব্যাহত আছে। এ পরিস্থিতির কারণে দেশটির সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনীসহ (বিজিপি) বিভিন্ন সংস্থা ও তাদের পরিবারের ৩৩০ জন সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে। সাময়িক আশ্রিত মিয়ানমারের এসব নাগরিকদের খুব শিগগিরই দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories