শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিউইয়র্কের সাবওয়ে স্টেশনে গুলিতে হতাহত ৬

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮০ বার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরে সোমবারের ব্যস্ততম বিকেলের আগে সাবওয়ে স্টেশনে (মেট্রো) গুলিতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছে।
ফায়ার বিভাগ বিকেল সাড়ে চারটার দিকে জানিয়েছে, গুলির ঘটনায় ছয়জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে ৩৪ বছরের একজনকে মৃত ঘোষণা করা হয়।
নিউইয়র্কের উত্তরাঞ্চলের ব্রোনক্সের মাউন্ট এডেন অ্যাভিনিউ মেট্রোস্টেশনে এই গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলটি নিউইয়র্কের বিখ্যাত টাইম স্কয়ার থেকে ১৪ কিলোমিটার বা প্রায় ৯ মাইল উত্তরে।
নিউইয়র্ক শহরের ট্রানজিট পুলিশের প্রধান মাইকেল ক্যামপার বলেন, ‘ট্রেনের ভেতরে দুটি দলের মধ্যে বিরোধ হয়েছিল বলে আমরা ধারণা করছি। এর জেরে গুলির ঘটনা ঘটে থাকতে পারে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এ ধরনের গোলাগুলির ঘটনা খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। মোট জনসংখ্যার তুলনায় দেশটিতে আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি।
তবে যুক্তরাষ্ট্রের অন্য অনেক বড় শহরের তুলনায় নিউইয়র্কে হত্যার হার কম এবং জনসমক্ষে আগ্নেয়াস্ত্র রাখা প্রায় সব ক্ষেত্রেই বেসামরিক নাগরকিদের জন্য বেআইনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories