শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নৈপুণ্য অ্যাপে ষষ্ঠ-নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রমোশন প্রক্রিয়া শুরুর নির্দেশনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৯ বার

চলতি বছরে ‘নৈপুণ্য’ অ্যাপের মাধ্যমে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ন এবং শিক্ষার্থী রেজিষ্ট্রেশন ও প্রমোশন শুরুর করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি)।
আজ মঙ্গলবার মাউশির পাঠানো সহকারি পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক চিঠিতে (১২ ফেব্রুয়ারী) এসব তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১-এর আলোকে মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ‘নৈপুণ্য’ অ্যাপ তৈরি করা হয়েছে- যার মাধ্যমে ২০২৩ সালের শিক্ষাবর্ষ থেকে মূল্যায়ন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ন এবং শিক্ষার্থী রেজিষ্ট্রেশন ও প্রমোশন ‘নৈপুণ্য’ অ্যাপের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
এ লক্ষ্যে ২৫ ফেব্রুয়ারীর মধ্যে সংযুক্ত নির্দেশনা মোতাবেক সকল প্রতিষ্ঠান প্রধানকে ‘নৈপুণ্য’ মূল্যায়ন সিস্টেমে নতুন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন ও শিক্ষার্থী প্রমোশন দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories