শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিত্তে থেকে বাংলাদেশের উপ-দূতাবাস ইয়াঙ্গুনে স্থানান্তর করা হচ্ছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৪ বার

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তুমুল লড়াই অব্যাহত আছে। নিরাপত্তার খাতিরে সিত্তেতে বাংলাদেশ উপ–দূতাবাসের কূটনীতিকদের ইয়াঙ্গুনে সরিয়ে নেয়া হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন।
তিনি জানান, বাংলাদেশের ওই মিশনের কূটনীতিক ও কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নেয়া হচ্ছে ইয়াঙ্গুনে। উপ-দূতাবাসের তিন কর্মকর্তা রোববার ইয়াঙ্গুনে পৌঁছেছেন। বাকি সাতজন আশা করা হচ্ছে মঙ্গলবার পৌঁছে যাবে।
এদিকে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনাবাহিনী, বর্ডার গার্ড পুলিশ(বিজিপি), পুলিশ ইমিগ্রেশনসহ বিভিন্ন সংস্থার সদস্যদের ফিরিয়ে নিতে দেশটির নৌবাহিনীর একটি জাহাজ সিত্তেতে অপেক্ষা করছে।
বাংলাদেশের অনুমতি পাওয়ার পর মিয়ানমার নৌবাহিনীর ওই জাহাজ মাঝ সমুদ্র থেকে নিজেদের লোকজনকে দেশে ফিরিয়ে নেবে। রোববার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে মিয়ানমারের লোকজনকে ফেরত পাঠানোর বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories